• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৩৯:১৯ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

মোহাম্মদপুরে দুই ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৫:৫৬

মোহাম্মদপুরে দুই ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর থেকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মহসিন (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

১৭ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের তেহারি ঘর নামের একটি খাবার হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

১৮ নভেম্বর বুধবার সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান।

আরও পড়ুন

গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, নিষিদ্ধ যুবলীগের ৩ জন গ্রেফতার

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিনকে গ্রেফতার করা হয়। তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান করে ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের অভিযোগ।

পুলিশ আরও জানায়, আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন মহসিন। এ উদ্দেশ্যে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং ঢাকায় মিছিলের কার্যক্রম পরিচালনার পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের।

এডিসি জুয়েল রানা জানান, মহসিনের মুঠোফোনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ছবি পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জার গ্রুপেও তিনি সক্রিয় ছিলেন।

আরও পড়ুন

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৬

উল্লেখ্য, মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে কৃষি মার্কেট, আসাদগেট, বসিলা ও তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয় এলাকাও রয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মহাখালী সাততলা বস্তিতে আগুন
মহাখালী সাততলা বস্তিতে আগুন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৩:১৩

আবারও কমল স্বর্ণের দাম
আবারও কমল স্বর্ণের দাম
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৫:১২