নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি রোববার দিনগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মাহিমকে মৃত ঘোষণা করেন।


স্বজনরা জানিয়েছে, নিহত মাহিম কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থেকে স্থানীয় একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়ত সে।
নিহতের ভগ্নিপতি মো. রাফি বলেন, ‘রোববার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তবে মাহিমকে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে সেই বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনেরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available