• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ রাত ০৯:০৪:২০ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫২

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি: বন্দুক দিয়ে পাখি শিকার করার অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক যুবককে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

দণ্ডপ্রাপ্ত পাখি শিকারী জয়নাল আবেদীন জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে।

Ad
Ad

জানা যায়, সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় ৮টি ঘুঘু পাখি শিকার করে জয়নাল আবেদীন। পাখি শিকারের সময় এলাকাবাসী শিকারীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এবং সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও পাখি শিকারে ব্যবহৃত বন্দুক থানা হেফাজতে নেয়া হয় এবং শিকার করা পাখিগুলোকে মাটিতে পুঁতে রাখা হয়।

সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৬/১১ ধারা ভঙ্গ ও একই আইনের ২৬১ (খ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে জয়নাল আবেদীন নামের এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং তৎসঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভেড়ামারায় মাদকসহ আটক ৫
ভেড়ামারায় মাদকসহ আটক ৫
১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৩:২৫


চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৪

ফের দেশে ভূমিকম্প অনুভূত
ফের দেশে ভূমিকম্প অনুভূত
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:০১


পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড
পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫২



জুলাই সনদে সাক্ষর করেছে এনসিপি
জুলাই সনদে সাক্ষর করেছে এনসিপি
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:০৩

একটি আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি
একটি আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৪


Follow Us