লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মজু চৌধুরী ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার পাচারকালে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস এই অভিযান পরিচালনা করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ-রুট ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি সার পাচার করে আসছিল। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মজু চৌধুরী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে পাচারের সত্যতা পায় প্রশাসন। এসময় সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী দেলোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এখান দিয়ে অবৈধভাবে সার পাচার হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে আমরা এর সত্যতা পাই। ভবিষ্যতে যেন সরকারি সার পাচার না হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছি।’
এ ধরনের অবৈধ তৎপরতা বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available