ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশে তৈরি ওয়ান শুটার গানসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ আগস্ট শনিবার দিবাগত রাতে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতোয়ালি থানার গুহ লক্ষীপুর এলাকার কুটিবাড়ী লাশকাটা ঘর-সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে শাহিন মোল্লার শয়নকক্ষ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে গুহ লক্ষীপুর এলাকার বাসিন্দা মো. শাহিন মোল্লা (৩৩)কে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, গ্রেফতার শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available