• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:১১:৪৫ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে মিষ্টি কুমড়া দিয়ে ভেজাল হারবাল ঔষধ তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

১০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:৫৪:৫২

কেরানীগঞ্জে মিষ্টি কুমড়া দিয়ে ভেজাল হারবাল ঔষধ তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি কুমড়া দিয়ে ভেজাল হারবাল ঔষধ তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার কদমতলী মডেল টাউন এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে বিষয়টি ধরা পড়ে। এসময় ভেজালবিরোধী অভিযানে তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানা নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ড প্রাপ্ত হলেন কেরানীগঞ্জ কদমতলী মডেল টাউন এলাকার মৃত মো. আবুল হোসেনের ছেলে মো.শামীম হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। এ সময় অভিযানে সহযোগিতা করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন জানান, কেরানীগঞ্জে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে হারবাল ওষুধ তৈরির অপরাধে ও বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় কারখানা মালিক শামীম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৪৮

এবার প্রশিক্ষণ নিতে মাঠে নেমেছেন সাধারণ ইরানিরা
এবার প্রশিক্ষণ নিতে মাঠে নেমেছেন সাধারণ ইরানিরা
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৫৮

দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৩০

ঢাকার বিভিন্ন রুটের নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ
ঢাকার বিভিন্ন রুটের নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৫৯