• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ দুপুর ০১:০৯:১৫ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

অবৈধভাবে জ্বালানি পাচারের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

১৩ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৪:০১

অবৈধভাবে জ্বালানি পাচারের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা থেকে অবৈধভাবে তেল কিনে পাচারের অভিযোগে বকুল মিয়া নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাক্ট অনুযায়ী এই সাজা প্রদান করেন।

পুলিশ জানায়, ১২ এপ্রিল রোববার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার হোসেনপুর এলাকার মোনাকো ফিলিং স্টেশন থেকে একটি পিকআপভ্যানে করে বিপুল জ্বালানি তেল কেনা হয়। প্রায় ১ লাখ টাকা মূল্যের ৬০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল অবৈধভাবে সংগ্রহ করে সুনামগঞ্জের ধর্মপাশার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

Ad
Ad

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নেত্রকোনা শহরের খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে পুলিশ পিকআপটি আটক করে।

Ad

পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পাচারের দায়ে ধর্মপাশা এলাকার ব্যবসায়ী বকুল মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ৮০০ লিটার জ্বালানি ভর্তি ড্রামসহ পিকআপটি জব্দ করে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ আটক ১
চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ আটক ১
১৩ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০০:৫৬











Follow Us