• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৫:৪৬ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ২৬

২০ আগস্ট ২০২৩ বিকাল ০৩:৫৪:৪০

নরসিংদীতে ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ২৬

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩০০ পিস ইয়াবা এবং ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

২০ আগস্ট রোববার জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার শাসুল আরেফীন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারদের মধ্যে, নরসিংদী সদর থানায় পরোয়ানা মূলে জিআর-১ জন ও ফৌ. কা. বি. ১৫১ ধারায় ২ জন, মাধবদী থানায় পরোয়ানা মূলে সিআর-২ জন, পলাশ থানায় পরোয়ানা মূলে সিআর-২ জন, শিবপুর থানায় পরোয়ানা মূলে জিআর-৩ জন, মনোহরদী থানায় পরোয়ানা মূলে জিআর-১ জন, বেলাব থানায় পরোয়ানা মূলে জিআর-১ জন, সিআর-১ জন ও পূর্বে মামলায়-৩ জন এবং রায়পুরা থানায় পরোয়ানা মূলে জিআর-৩ জন, সিআর ১ জন ও সাজা সিআর-৩ জন।

ডিবির ওসি খোকন চন্দ্র সরকার বলেন, ডিবি পুলিশের অভিযানে নিয়মিত মাদক মামলায় ৩ জন গ্রেফতারসহ ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশ তামিল, রিকল ও অন্যান্যভাবে মোট ১৭টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

উল্লেখ্য, নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত একের পর এক উল্লেখযোগ্য মাদক উদ্ধার ও প্রতিদিনই বিভিন্ন অপরাধে দায়ে আসামীসহ ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৪৮

আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৪৭


হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৫:৩১





এলপিজির দাম কমলো
এলপিজির দাম কমলো
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৬