• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১২:০২ (04-Nov-2026)
  • - ৩৩° সে:
অক্টোবরে ৬,৭১৪ ফৌজদারি ও ৫,০৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি

অক্টোবরে ৬,৭১৪ ফৌজদারি ও ৫,০৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি

অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে চলতি বছরের অক্টোবরেই ৬ হাজার ৭১৪টি ফৌজদারি ও ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।৪ নভেম্বর বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, অক্টোবরে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে নিষ্পত্তিকৃত ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অর্থদণ্ড আদায় করা হয় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা এবং নিলাম-বাজেয়াপ্ত করা হয় ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ।এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৪১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অক্টোবরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ১ হাজার ২৯৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১ হাজার ২৯৭ জনকে আসামি করা হয়। এ সময়ে ৫ হাজার ৩৯টি মামলা নিষ্পত্তির পাশাপাশি ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক বিচার কার্যক্রমে মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে শাস্তির ভীতি সঞ্চারিত হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এটিভি/এসটিও