লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১২) নামে এক শিশু নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, ২৯ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুবেল নিহত রিয়াদকে সুপারি পাড়তে গাছে উঠতে বললে রিয়াদ উঠবে না বলে জানায়।
একপর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে রিয়াদকে ছুরি দিয়ে আঘাত করে। রিয়াদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। পরে আহত অবস্থায় রিয়াদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক রুবেল পালিয়ে যায়।
নিহত রিয়াদ চররুহিতা এলাকার অটোরিকশা চালক শাহেদ হোসেনের ছেলে এবং অভিযুক্ত রুবেল একই এলাকার দিনমজুর মিলনের ছেলে। স্থানীয়রা জানায়, রুবেল দীর্ঘদিন থেকে মাদক সেবনের সাথে জড়িত।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্ত রোবেলকে আটকের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available