• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৫:৪০ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

পাবনায় বিদেশী পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

১৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৮:১৭

পাবনায় বিদেশী পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

পাবনা প্রতিনিধি: পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও দুইটা গুলিসহ রাতুল ইসলাম (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টার সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পাবনা পৌর শহরের মন্ডলপাড়া মহল্লায় গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করলে রাতুলকে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও দুইটা গুলি উদ্ধার করে। বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতুল এই অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্ম করে আসছিল। 

গ্রেফতার রাতুল ইসলাম পৌর শহরের মন্ডলপাড়া রাসেল ইসলামের ছেলে।

পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে রাতুল জানায় তার কয়েকজন সহযোগী আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজনের জন্য এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীর কাছে চাঁদা দাবি করছিল। স্থানীয় মুদি ব্যবসায়ী জাকির হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং তার ভাড়া দেওয়া একটি অটোরিকশা আটকে রাখা হয়। স্থানীয়দের উপস্থিতিতে অটোরিকশাটি ছেড়ে দিতে বাধ্য হলেও পরবর্তীতে জাকিরের ক্ষতি করার উদ্দেশ্যে সহযোগীরা অবৈধ অস্ত্রগুলো রাতুলের কাছে রাখে বলে সে স্বীকার করে।

তিনি আরও বলেন, অভিযানের সময় অন্য সহযোগীরা পালিয়ে গেলেও রাতুলকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পাবনায় বিদেশী পিস্তল-গুলিসহ গ্রেফতার ১
পাবনায় বিদেশী পিস্তল-গুলিসহ গ্রেফতার ১
১৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৮:১৭






Follow Us