• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:১৩:৩০ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই: মন্ত্রী রিতা

১৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫০:২৬

মানিকগঞ্জে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই: মন্ত্রী রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। পরে মানিকগঞ্জ শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী-পুরুষ ভক্ত অংশ নেন।

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘মানিকগঞ্জের মানুষের মধ্যে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। এখানে আমরা মুসলমান, হিন্দু ও খ্রিষ্টান সবাই মিলেমিশে বসবাস করছি। মানিকগঞ্জের মতো এত সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জেলা হয়তো খুব কমই আছে। এর প্রতিফলন আপনারা নির্বাচনের সময়ও দেখেছেন।’

তিনি সনাতন ধর্মাবলম্বীসহ জেলার সব শ্রেণি-পেশার মানুষকে মানিকগঞ্জের উন্নয়নে একে অপরের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

রথযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন সড়কের পাশে সাত দিনের অস্থায়ী মেলা বসেছে। আগামী ২৪ জুলাই বিকেলে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়
বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়
১৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:০০:২৯





Follow Us