• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:০১:২১ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

‘জীবন দেব, কিন্তু ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেব না’: জামায়াত আমির

১৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:৪৬:০৮

‘জীবন দেব, কিন্তু ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেব না’: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আল্লাহর কসম, জীবন দেব কিন্তু ২৪ এর অর্জন হারিয়ে যেতে দেব না। বারবার সাধারণ মানুষ, ছাত্র, তরুণ, যুবক ও শ্রমিকদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সাফল্য কিছু লুটেরা ছিনিয়ে নিয়েছে। এবারও ২০২৪ সালের অর্জন নষ্ট করার চেষ্টা চলছে।’

১৬ জুলাই বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সংসদ ও সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থানেরই ফসল। ২০২৪ না হলে আমি আজ বিরোধীদলীয় নেতা কিংবা সংসদ সদস্য হতে পারতাম না। একইভাবে তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারতেন না।’

তিনি বলেন, অতীতের আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগ অস্বীকার করার সুযোগ নেই, তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গুরুত্ব খাটো করাও গ্রহণযোগ্য নয়।

সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। অতীতের ঘটনা টেনে এনে বিভাজনের রাজনীতি না করে ২০২৪ সালের অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, চাঁদাবাজিমুক্ত পরিবেশ ও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা উল্লেখ করে জামায়াত আমির বলেন, মানুষ প্রতিশ্রুতির চেয়ে বাস্তব পরিবর্তন দেখতে চায়।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে সবাই গণভোটের পক্ষে থাকলেও এখন তার ফলাফল অগ্রাহ্য করার চেষ্টা চলছে। জনগণের দেওয়া রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের দাবি জানান তিনি। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটি গঠনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন এবং এ বিষয়ে দলের অবস্থান জানিয়ে সংসদ থেকে ওয়াকআউটের কথাও উল্লেখ করেন।

ভারত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করি না। বাংলাদেশের মানুষই আমাদের শক্তি ও আশ্রয়স্থল।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। সঞ্চালনা করেন মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়
বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়
১৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:০০:২৯






Follow Us