• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:৫১:৫৭ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় পুলিশের অভিযানে ৬৩ জন গ্রেফতার

২৭ জুন ২০২৬ রাত ০৯:২০:৪০

ঢাকায় পুলিশের অভিযানে ৬৩ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৭ জুন শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার (২৬ জুন) নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, ১৩ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত এবং ৩৯ জন মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারে জড়িত এবং একজন ছিনতাইকারী ও ডাকাতি মামলায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১



Follow Us