• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫২:৫০ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে বিপুল পরিমাণ মাদকসহ ২ কারবারী আটক

৩১ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭:১৭

ভৈরবে বিপুল পরিমাণ মাদকসহ ২ কারবারী আটক

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব থানার নাটালের মোড় এলাকা থেকে ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেন্সিডিল আটক করে। এসময় মাদক বহনকারী একটি ট্রাকসহ ২ জন কারবারীকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাস আলী জানান- গোপন সংবাদের ভিত্তিতে জেলার নাটালের মোড় এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে কুমিল্লার কল্পবাস গ্রামের ইউসুফ আলির ছেলে মো. আশিকুল ইসলাম (২৮), ও ভোলার দক্ষিণচর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৩১) কে আটক করা হয়। এ সময় আটকদের হতল্লাশি চালিয়ে তাদের বহনকারী ট্রাকের ভেতর থেকে ৫১ টি বান্ডেলে খাকি স্কচটেপে মোড়ানো ১০৩ কেজি গাঁজা, ২৯৮ বোতল ফেন্সিডিল এবং নগদ ৫২০০ টাকা জব্দ করা হয়।

ট্রাকসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় মামলা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪



যুবদলের জরুরি নির্দেশনা
যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৩৫