• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৪৫:১৫ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

১২ জুন ২০২৬ দুপুর ০২:২৫:৫২

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

১২ জুন শুক্রবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কয়েকজন দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার লিফটের সামনে থাকা জানালার থাই গ্লাসের দুটি অংশ খুলে ফেলে। এর মধ্যে একটি অংশ ভবনের পেছন দিক দিয়ে নিয়ে যেতে সক্ষম হলেও অন্যটি নিতে পারেনি।

এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ সদস্যরা দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। তবে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সকালে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হলে তিনি ঘটনাটিকে সম্ভাব্য নাশকতা হিসেবে উল্লেখ করেন। রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘বিগত কয়েকদিন ধরে অ্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে অফিস থেকে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব্যক্তি অনলাইনে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনার পেছনে তাদেরও ইন্ধন থাকতে পারে।’

ঘটনার পরপরই সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের জন্য প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সম্ভাব্য ইন্ধনদাতাদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩



Follow Us