• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৯:৫৮:৩৮ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

খুলনায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার

৩১ মে ২০২৬ সকাল ০৯:৪১:৪৪

খুলনায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগরের সোনাডাঙ্গা এলাকার দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩০ মে শনিবার সন্ধ্যায় ঘরের তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বেবী বেগম এবং তার দুই নাতি শামীম (১৩) ও মুস্তাকিম (৭)।

স্থানীয় সূত্রের বরাতে যমুনা টেলিভিশনের অনলাইন প্রতিবেদন থেকে জানা গেছে, ওই বাসায় ফাতেমা বেগম তার মা, প্রথম স্বামীর দুই সন্তান এবং বর্তমান স্বামী রফিকুল ইসলামকে নিয়ে বসবাস করতেন।

শনিবার বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে খাটের নিচ থেকে বেবী বেগমের, একটি ট্রাঙ্কের ভেতর থেকে শামীমের এবং একটি ওয়ারড্রোব থেকে মুস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us