• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৬:৩৩ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭

২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:২৫

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৬৩, তেজগাঁওয়ে ৭৯, মিরপুরে ১৪৬, গুলশানে ৪১, উত্তরা বিভাগে ৪৫ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা কসটেপ, ১০৪টি পেরেক এবং একটি বিস্ফোরিত ককটেলের টিনের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

এছাড়া ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী জানান, অভিযানে একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাঁচি, একটি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি, ১৪টি মোবাইল ফোন, দুটি ইয়াবা তৈরির মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন রাসায়নিক, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং ও ৩৫০টি খালি বোতল উদ্ধার করা হয়েছে।

এছাড়া ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম এবং দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭





ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৮

আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:২৭

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:২৫

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:১৬