• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৫৩:০৮ (29-Mar-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা

২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:০৯:৩৯

ময়মনসিংহে ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
“তেলের পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান”

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি (পেট্রোল ও ডিজেল) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

২৮ মার্চ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স পেট্রোল পাম্পে এ অভিযান চালানো হয়।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার ওসি রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Ad

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল ও ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এ ছাড়া জব্দকৃত জ্বালানি জনস্বার্থে সংশ্লিষ্ট পাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনও ধরনের অবৈধ মজুদ বা অনিয়ম বরদাস্ত করা হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৩২:৪৫







Follow Us