• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৭:৫০ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার

২৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:০২

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে মাদক বিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকা এবং মাদকদ্রব্যসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪ মার্চ মঙ্লবার রাত থেকে পরদিন বুধবার দুপুর পর্যন্ত অভিযানগুলো পরিচালনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, পুলিশের একাধিক আভিযানিক দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
প্রথম অভিযানে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি কক্সবাজার জেলার বাসিন্দা। 

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে ১৫০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ জন মাদক কারবারি এবং চুরি মামলার সঙ্গে জড়িত আরও ২ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭