• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৩৬:৪১ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭, দেশীয় অস্ত্র উদ্ধার

১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪১:৫৬

লালপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭, দেশীয় অস্ত্র উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। পুলিশ দুজনকে আটক করেছে।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া নতুন বাজার এলাকায় বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

Ad
Ad

সংঘর্ষে পুতুলপন্থী তিনজন ও টিপুপন্থী চারজন আহত হন। আহতরা হলেন— তৈইজাল (৪৬), কাজল (২৪) ও ছাব্বির (১৯)। অপরদিকে বিজয় আমিন (২৮), আউলিয়া (৫৫), আহমেদ (৩০) ও ইমরান হোসেন (২৭) আহত হয়েছেন।

পুলিশ আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়দের দাবি, দেশীয় অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়ানো হয়। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সমালোচনার জবাব দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব
সমালোচনার জবাব দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৬:১২





দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব
দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৬:৫৫




টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান মহারণ আজ
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান মহারণ আজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:৫০


Follow Us