• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:২৯:৩৩ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

পোশাক খাতের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড

৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৪৭:১৭

পোশাক খাতের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। তবে শ্রমিকরা নতুন মজুরি পাবেন আগামী বছরের জানুয়ারি থেকে।

৪ নভেম্বর বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান প্রতিনিধিরা।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার এ তথ্য জানিয়ে বলেন, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা জানুয়ারি থেকে তা পাবেন।

আরও পড়ুন

ইকবাল সোবহান চৌধুরী আটক

এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও একই তথ্য নিশ্চিত করে জানান, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং আগামী বছরের জানুয়ারি মাসে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন।

তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ (৪ নভেম্বর) বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বোর্ডের প্রথম সভা হয়। 

আরও পড়ুন

মিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন

বোর্ডের বাকি সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইকবাল সোবহান চৌধুরী আটক
ইকবাল সোবহান চৌধুরী আটক
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:১০



জিএমপির কমিশনার আশিক সাঈদ
জিএমপির কমিশনার আশিক সাঈদ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩২



আরও বাড়ল স্বর্ণের দাম
আরও বাড়ল স্বর্ণের দাম
৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:২৬