• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৭:১৮ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

জিএমপির কমিশনার আশিক সাঈদ

৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩২

জিএমপির কমিশনার আশিক সাঈদ
মো. আশিক সাঈদ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন।

৩ নভেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়।

নতুন দায়িত্বে আসার পূর্বে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে কর্মরত ছিলেন। সেখানে তিনি ২০২৬ সালের জুলাই মাসে যোগদান করেন। এছাড়া পেশাগত জীবনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই জ্যেষ্ঠ কর্মকর্তার।

আরও পড়ুন

ইকবাল সোবহান চৌধুরী আটক

শিল্পনগরী হিসেবে পরিচিত গাজীপুরে অপরাধ দমন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার পথ সুগম করতে নতুন কমিশনারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিল্প-কারখানার সুরক্ষা প্রদান ও শ্রমিক অসন্তোষ সামাল দেওয়ার পাশাপাশি মহানগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার কাছে ইতিবাচক প্রত্যাশা রয়েছে।

সংশ্লিষ্ট মহলের ধারণা, তার নেতৃত্ব গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং জনবান্ধব পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করবে।

উল্লেখ্য, ২০তম বিসিএস (পুলিশ) পরীক্ষায় প্রথম স্থান অধিকার অর্জন করেন মো. আশিক সাঈদ। ২০০১ সালের ৩১ মে চাকরিতে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা জেলা, সিলেট, বান্দরবান, চট্টগ্রাম, কুড়িগ্রাম ও নাটোর জেলায় দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ব (জিওলজি) বিষয়ে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে এই পুলিশ কর্মকর্তার।

আরও পড়ুন

মিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:৩২



ইকবাল সোবহান চৌধুরী আটক
ইকবাল সোবহান চৌধুরী আটক
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৭:১০



জিএমপির কমিশনার আশিক সাঈদ
জিএমপির কমিশনার আশিক সাঈদ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩২



আরও বাড়ল স্বর্ণের দাম
আরও বাড়ল স্বর্ণের দাম
৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:২৬