• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৭:৫৬ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

১৩ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪৩:৪৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১২ নভেম্বর বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বাঐখোলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের সময় ডিলারসহ ২ জনের কারাদণ্ড

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস. এম. হুমায়ূন কার্ণায়েন জানান, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও জানান, আগুনে বাসটির ভেতরের আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে।

এদিকে পুলিশ বলছে, কারা ও কী কারণে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের রাশিফল, কার জীবনে আসছে নতুন সুযোগ?
আজকের রাশিফল, কার জীবনে আসছে নতুন সুযোগ?
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩২:১৬






রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫৫


আজকের নামাজের সময়সূচি (৪ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৪ নভেম্বর ২০২৬)
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:৫০