• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০২:৫৯ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে বিদেশে রিভলভারসহ দুই যুবক আটক

৭ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১১:৫৭

কেরানীগঞ্জে বিদেশে রিভলভারসহ দুই যুবক আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বিদেশি রিভলবারসহ রাব্বি সরকার (২৫) ও জাহাঙ্গীর (৩০) নামের দুই যুবককে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে পানগাও পোর্ট সংলগ্ন দোকান বাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক রাব্বি ও জাহাঙ্গীরের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। এদের মধ্যে রাব্বি মুন্সিগঞ্জ জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সহসম্পাদক ছিল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মো. সুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র বহনের খবর পেয়ে পানগাঁও কন্টেইনার পোর্ট রোডে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি অটো রিকশা থামিয়ে দুই যুবককে তল্লাশি করার সময় রাব্বির কোমর থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১

এ বিষয়ে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেনের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০