• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:২০:১১ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে

৩ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৫:০৮

প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে
“প্রতিবন্ধী দুলাল মিয়া”

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার  আমতলীতে এক প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে নারী ইউপি সদস্য তামান্না বেগমের বিরুদ্ধে।

Ad

অভিযুক্ত নারী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৪,৫ ৬ নংওয়ার্ডের সংরক্ষীত আসনের ইউপি সদস্য। প্রতিবন্ধী ঐ ব্যক্তির নাম দুলাল মিয়া। তিনি গুলিশাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খেকুয়ানি গ্রামের মৃত পবন গাজীর ছেলে।

Ad
Ad

২৯ অক্টোবর বুধবার বিকেলে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসানের বরাবর জিডি করেন ভুক্তভোগী দুলাল মিয়া।

অভিযোগে উল্লেখ করা হয়, নারী ইউপি সদস্য তামান্না প্রতিবন্ধী দুলালের প্রায় ৩ বছরের ভাতার ২৬ হাজার ৪ শত টাকা দুলালের মোবাইল নম্বরের পরিবর্তে নিজের ভাই কামালের মোবাইল নম্বরে ভাতার টাকা উত্তোলন করেন।

অভিযোগের বিষয়ে নারী ইউপি সদস্য জানান, বিষয়টি সমাধান করা হয়েছে। দুলালের প্রাপ্ত ২৬ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।

আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাওসার বলেন, বিষয়টির তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান খান বলেন, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ১০
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ১০
৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৫:২৭


আজ বিশ্ব গোলাপ দিবস
আজ বিশ্ব গোলাপ দিবস
৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩২:৪৮



গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৮:২৩

পতিত জমিতে সূর্যমুখী চাষে সাফল্য
পতিত জমিতে সূর্যমুখী চাষে সাফল্য
৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৫৫

ভোলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক
ভোলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৮:১৯



Follow Us