• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:২৩:২০ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

লালপুরে ইমো হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেফতার

২৫ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৬:১৬

লালপুরে ইমো হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইমো হ্যাক করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

২৪ অক্টোবর শুক্রবার ভোরে উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামানিকের ছেলে নাজমুল আলী (২০), বাচ্চু মন্ডলেলর ছেলে আব্দুল আল বায়েজিদ(২০)।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের সময় ডিলারসহ ২ জনের কারাদণ্ড

এসময় তাদের কাছে ৬টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল হ্যাকার ও প্রতারকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।

লালপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, নাটোরের এই বদনাম বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের সন্তানদের সচেতন করুন। যেন কেউ প্রতারণা বা হ্যাকিংয়ের সঙ্গে জড়িত না হয়। হ্যাকিং প্রতিরোধে পরিবার ও সমাজের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জিএমপির কমিশনার আশিক সাঈদ
জিএমপির কমিশনার আশিক সাঈদ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩২



আরও বাড়ল স্বর্ণের দাম
আরও বাড়ল স্বর্ণের দাম
৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:২৬