• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫২:০৬ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

নাশকতার পরিকল্পনার অভিযোগে মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫১:৫৭

নাশকতার পরিকল্পনার অভিযোগে মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এম হক বাবু এবং দলটির ঢাকা মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন।

জানা গেছে, মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় ছাত্রদলের কয়েকজন তাদের আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করেন।

আরও পড়ুন

শ্বশুরবাড়ি থেকে বাবা ও যমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার, স্ত্রীসহ ৩ জন পুলিশ হেফাজতে

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিরা নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪








লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম
লন্ডনে পৌঁছেছেন নাহিদ ইসলাম
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২২:৫২