• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৩৩:২২ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, চাচা-চাচি আটক

৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:০৩:৩৫

শাহরাস্তিতে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, চাচা-চাচি আটক

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে তিন বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১২টায় বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়ির ট্রাক ড্রাইভার রুবেল হোসেনের সন্তান তাসনুহা বুধবার দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। অবশেষে বৃহস্পতিবার রাত ১২টায় বাড়ির লোকজন পুকুর থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। এসময় পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্ত দেখতে পায়। সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন ও চাচি সাথী আক্তারকে আটক করে।

আরও পড়ুন

গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, নিষিদ্ধ যুবলীগের ৩ জন গ্রেফতার

স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক জানান, আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমি ঘর তল্লাশি করতে বলি। তখন পুলিশ শিশুটির চাচার ঘর তল্লাশি করে কিছু আলামত দেখতে পায়। তারাই শিশুটির হত্যাকাণ্ডে জড়িত।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল। শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা-চাচিকে আটক করা হয়েছে। পরে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০


১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:৫৩