• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৫৩:৪৩ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর দক্ষিণখানে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪

৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৪:৫০

রাজধানীর দক্ষিণখানে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্ট: রাজধানীর দক্ষিণখানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোড এলাকায় মো. শাহিন নামে এক ব্যক্তিকে মারধর ও গুলি করে পালিয়ে যায় কয়েকজন। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ।

ডিএমপির উওরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ এর নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকা থেকে সাজু মজুমদার, অন্তর রহমান অনু ও পারভেজকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর সকালে দক্ষিণ আজমপুরের একটি বাসায় অভিযান চালায় দক্ষিণখান থানা পুলিশ। এ সময় একটি ক্রসবডি ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতার চারজন হলেন—সাজু মজুমদার, অন্তর রহমান অনু, পারভেজ ও বাবুসেন্টু। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নতুন দায়িত্বে হুইপ দুলু
নতুন দায়িত্বে হুইপ দুলু
৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪৬:৪৪