• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪৩:২১ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

নাটোরের মোহনপুরে দুই নারীকে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৬

১৬ জুলাই ২০২৫ সকাল ০৯:২০:১২

নাটোরের মোহনপুরে দুই নারীকে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৬

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই নারীকে গরম পানি ও মরিচের গুঁড়ার মিশ্রণে ঝলসে দেওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

১৩ জুলাই রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে সেনাবাহিনী। তারা সবাই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

জানা যায়, ২৬ জুন সন্ধ্যায় হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে নির্মমভাবে নির্যাতন করা হয়। গুরুতর আহত নারীদের একজনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন সেনাবাহিনী প্রধান। তাঁর নির্দেশেই ওই নারীকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় এবং চিকিৎসার সব খরচ সেনাবাহিনী বহন করছে।

আরও পড়ুন

বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মী গ্রেফতার

এ বিষয়ে কাফুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সঙ্গে এলাকাবাসীও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও মানবিক আচরণে কৃতজ্ঞতা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২