• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:২২:৪৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ভারতে যাওয়ার পথে হত্যা মামলার আসামি গ্রেফতার

২ জুন ২০২৫ দুপুর ১২:০৬:২০

ভারতে যাওয়ার পথে হত্যা মামলার আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে কুমিল্লা কোতোয়ালী থানার হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেফতার শেখ তাইসুখ ইসলাম (২২) কুমিল্লা সদর উপজেলার মনোহরপুরের সোনালী জামে মসজিদ রোডের বাসিন্দা শেখ জহিরুল ইসলামের ছেলে।

দর্শনা ইমিগ্রেশনের পুলিশ অফিসার এসআই তারেক জানান, আজ ২ জুন সোমবার সকাল সাড়ে আটটার দিকে পাসপোর্টের মাধ্যমে ভারতে গমন করার জন্য সে দর্শনা ইমিগ্রেশনে আসে। এ সময় সার্ভারে দেখা যায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা রয়েছে। এরপর তাকে গ্রেফতার করে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি বলে জানান দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫


Follow Us