• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৪৯:০৯ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

তারা তিনজন ইমো হ্যাকার

২৫ মে ২০২৫ সকাল ১১:৫৮:২১

তারা তিনজন ইমো হ্যাকার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ‘ইমো হ্যাকার’ ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।

২৪ মে শনিবার রাত ৮ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত, ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার পারভেজ পল্লব ও জিয়া সরকারের ছেলে জাহিদ হাসান জীবন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানকালে আটককৃতদের থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭


যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৪:১৭




এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৭:১৩


অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:১৬