• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১১:০৬:২৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা

১৭ এপ্রিল ২০২৫ দুপুর ১২:১২:০১

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালিগঞ্জে জান্নাতি (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

Ad

১৬ এপ্রিল বুধবার উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারিতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।

পুলিশ জানিয়েছে, বুধবার ৬ থেকে ৭ জনের একটি দল জান্নাতিকে রান্না ঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এ সময় জান্নাতির দুই হাত, একটি পা ভাঙা ছিলো। মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে জান্নাতিকে হত্যার আগে ধর্ষণ করা হতে পারে। এই ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জান্নাতির মা বলেন, সন্ধ্যার সময় চুলায় রান্না চড়িয়ে জান্নাতিকে রান্না ঘরে রেখে একই গ্রামে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। পরে বাড়ি ফিরে রান্না ঘরে জান্নাতিকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করি। এমন সময় বাড়ির বাইরে ভুট্টাক্ষেতে কিছু একটা শব্দ শুনে গিয়ে মেয়েটির মরদেহ দেখতে পায়।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কালিগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানায়, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us