• ঢাকা
  • |
  • রবিবার ৮ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:১২:৪৭ (23-Aug-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে অটোরিকশা থেকে ছোড়া গুলিতে আহত দুই স্কুলছাত্র

২৩ আগস্ট ২০২৬ সকাল ১১:১৪:০৫

নোয়াখালীতে অটোরিকশা থেকে ছোড়া গুলিতে আহত দুই স্কুলছাত্র

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা থেকে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এতে ওই দুই শিক্ষার্থী আহত হয়েছে।

২২ আগস্ট শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।

আহতরা হলো—বারইচতল গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সাকিবুল হাসান (১৬) ও কফিল উদ্দিন মো. শিপনের ছেলে সাকায়েত হোসেন নাদিম (১৬)। তারা দুজনই বেগমগঞ্জের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আহতদের ভাষ্য, শনিবার রাতে তারা সাকিবের ভাতিজা সাহিলসহ তিনজন একটি মোটরসাইকেলে করে বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিল। পথে দুটি সিএনজিচালিত অটোরিকশা তাদের অনুসরণ করতে থাকে।

অটো রাইস মিলের সামনে পৌঁছালে অটোরিকশা থেকে তাদের মোটরসাইকেল থামাতে বলা হয়। এ সময় অটোরিকশার যাত্রীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে তারা মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখন অটোরিকশা থেকে তাদের লক্ষ্য করে পরপর দুই দফা গুলি ছোড়া হয়।

এতে সাকিব ও নাদিম আহত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে অটোরিকশার যাত্রীরা তাদের ধাওয়া করলে তারা দৌড়ে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা আহত দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত ১টার পর বেগমগঞ্জ থেকে গুলিবিদ্ধ দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে দুজনের অবস্থা স্থিতিশীল।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য নিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বিডিনিউজ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২৩
জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২৩
২৩ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৬:২৬