• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সকাল ০৮:২১:১৭ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

১৭ মার্চ ২০২৫ দুপুর ০২:৩২:৩০

কেরানীগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ১১ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মাহাদি হাসানকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

Ad

১৭ মার্চ সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ সেন্ট্রালগলি তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার মাহাদি হাসান মাদারীপুরের চর মাগুরিয়া পাকদি বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের পুত্র। সে বর্তমানে হাসনাবাদ হাউজিং এলাকায় ভাড়ায় বসবাস করে এবং স্থানীয় তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসার পরিচালক।

ঘটনার বিবরণে জানা গেছে, যাত্রাবাড়ী এলাকার প্যাকেজিং ব্যবসায়ী রিপন তার ছেলেকে গত বছর হাসনাবাদ এলাকার তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসায় ভর্তি করেন। মাদ্রাসা পরিচালক মাহাদি হাসান ছেলেটিকে তার ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকবার বলাৎকার করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা তাকে মাদ্রাসা থেকে নিয়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের কাগজপত্র নিয়ে থানায় এসে ছেলেটির পিতার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করে মাদ্রাসার পরিচালক মাহাদি হাসান কে গ্রেফতার করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫০:৩২




ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৪৫



অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৩:০১


Follow Us