• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:২৩:৫৪ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারের ঈদগাঁও থেকে গুলি করে গরু লুট

১২ মার্চ ২০২৫ সকাল ০৯:৩১:০৯

কক্সবাজারের ঈদগাঁও থেকে গুলি করে গরু লুট

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে গুলি করে গরু লুটের ঘটনা ঘটেছে। ১০ মার্চ সোমবার রাত একটার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়ার কৃষক নুরুল আলমের বাসায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার নুরুল আলম উক্ত এলাকার শরাফত আলীর ছেলে।

Ad

স্থানীয়রা জানান, এলাকার চিহ্নিত কিছু অপরাধীর ছত্রছায়ায় ওই রাস্তা দিয়ে নিয়মিত মিয়ানমারের চোরাই গরু পাচার হয়। এ চক্রটিই নুরুল আলমের পালিত গরুগুলো ডাকাতি করে থাকতে পারে। গত ৩ ফেব্রুয়ারি কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের চড়াপাড়া এলাকার এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে তিনটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। রাত একটার দিকে এ ঘটনা ঘটিয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাত দল। ক্ষতিগ্রস্ত পরিবারের বড় ছেলে পুলিশ কর্মকর্তা মো. জাহেদুল কবির বর্তমানে চট্টগ্রাম নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত।

Ad
Ad

এ ঘটনার কয়েকদিন আগে চট্টগ্রাম শহর থেকে কক্সবাজার জেলা তথা দক্ষিণ চট্টগ্রামের গরুচোর সিন্ডিকেটের প্রধান নবী হোসেন ওরফে নইব্যা চোরাকে গ্রেফতার করেছিলেন জাহেদুল কবির। এর তিন দিন পর তার বাড়ির গোয়াল ঘর থেকে গরু লুটের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাত দল তার গোয়াল ঘরে হানা দিয়ে গরুগুলো গাড়িতে তুলতে শুরু করে। ঘরের ভেতর থেকে বুঝতে পেরে ছেলে জয়নাল আবেদীন বের হলে তাকে মারধর করে লুটকারীরা। ভীতি ছড়াতে ১০-১৫ মিনিট টানা গুলি বর্ষণ করে দুটি গরু নিয়ে ডাকাতরা মহাসড়কের দিকে চলে যায়। এসময় ডাকাত দলের কাছে মোটরসাইকেলও ছিল। লুটকৃত গরুর আনুমানিক মূল্য আড়াই লক্ষাধিক টাকা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, গুলি করে গোয়ালঘর থেকে গরু লুটের খবর পেয়েই পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

কৃষক নুরুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, থানা থেকে আমাদের এলাকায় পৌঁছাতে ১০-১৫ মিনিট লাগে। অথচ, বাড়িতে ডাকাত পড়ার খবর দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ পৌঁছায়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:২৪

ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:৫৯

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২১



রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৬:৩২


Follow Us