• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫১:২৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে দেশীয় বন্দুকসহ ডাকাত সাইফুল গ্রেফতার

২৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৩৭:১৫

ফুলছড়িতে দেশীয় বন্দুকসহ ডাকাত সাইফুল গ্রেফতার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চর ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের অন্যতম সদস্য সাইফুল ইসলামকে দেশীয় বন্দুকসহ গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে ধরে মারধর করে এবং পুলিশের নিকট হস্তান্তর করে।

২৭ ডিসেম্বর শুক্রবার ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সাইফুলকে অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে সাইফুলকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, সাইফুল ইসলাম একটি দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এলাকাবাসীর সাহসী উদ্যোগের প্রশংসা করে ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকাবাসীর এমন সাহসী পদক্ষেপ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাইফুল ইসলামের বিরুদ্ধে ফুলছড়ি থানাতে আরও একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় আহত হওয়ায় সাইফুলকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।’

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

এদিকে ডাকাত সাইফুল গ্রেফতার হওয়ায় ফুলছড়ি ইউনিয়নে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬