• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই বৈশাখ ১৪৩৩ ভোর ০৫:২৭:১৫ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট সীমান্ত থেকে গত সাত দিনে বিপুল পরিমাণ মাদক জব্দ

২৭ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৩৩:০৪

লালমনিরহাট সীমান্ত থেকে গত সাত দিনে বিপুল পরিমাণ মাদক জব্দ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্ত থেকে গত সাত দিনে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করেছে বিজিবি।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে লালমনিরহাট ১৫ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারি ও টহল বৃদ্ধির মাধ্যমে গত ১৯ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনে বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য চোরাচালী পণ্য আটক করা হয়েছে।

Ad

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর ঝাউরানী, দিঘলটারী, গোড়কমন্ডল, কুলাঘাট বিশেষ ক্যাম্প, রামখানা ও অনন্তপুর বিওপির আওতাধীন সীমান্ত থেকে ২৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ১ বোতল ভারতীয় মদ ও ৩১ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।

এছাড়া কুলাঘাট বিশেষ ক্যাম্প ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রিপিস, প্যান্টের থান কাপড় ও ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং কাশিপুর ও অনন্তপুর বিওপির সীমান্ত থেকে ১০ হাজার টাকা মূল্যের ৭৪.৫ কেজি ভারতীয় চিনি, বালারহাট বিওপির সীমান্ত থেকে ৫০ হাজার টাকা মূল্যের ১টি ভারতীয় গরু, দিঘলটারী ও অনন্তপুর বিওপির সীমান্ত থেকে ১ লক্ষ ১ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ধান আটক করা হয়েছে।

সীমান্ত দিয়ে যেমন মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল বাংলাদেশে পাচার হয়, তেমনি বাংলাদেশ থেকে ধানের বীজ ও ডিজেল ভারতে পাচার হওয়ার প্রবণতা লক্ষ করা যায়। এ প্রেক্ষিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দৈখাওয়া ও বনচৌকি বিওপির সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৩২ হাজার টাকা মূল্যের বাংলাদেশি ধানের বীজ আটক করতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১৮


Follow Us