• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৪৯:৩৭ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

১৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৪:১০

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আলোচিত নবীউল হক হত্যা মামলার প্রধান আসামি মো. সুমনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

Ad

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার মাদামবিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমনের বাবার নাম রহমত উল্ল্যাহ ওরফে রুম্মা। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায়।

Ad
Ad

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গত বছরের ২৬ ডিসেম্বর সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা প্রধান আসামি মো. সুমন সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দৌলতপুরে নেশাগ্রস্ত যুবক আটক, এক বছরের কারাদণ্ড
দৌলতপুরে নেশাগ্রস্ত যুবক আটক, এক বছরের কারাদণ্ড
১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৭:৪৬



তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:৩২





Follow Us