• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:০৪:২২ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:৩৯

মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে নয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে একজনকে এক বছর এবং বাকি আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২৩ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকার একটি গোডাউনে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মানিকগঞ্জ সদরের পূর্ব দাশড়া এলাকার মিজানুর রহমান, গাজীপুরের তেলিপাড়া এলাকার রুবেল, দিঘিরচালা এলাকার ইব্রাহিম খলিল, জামালপুরের তুলসীপুর এলাকার সোহেল রানা, ঢাকার বাড্ডা এলাকার ইমন হাসান, মাসুদ জানা, তুহিন, টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার হুমায়ুন কবির এবং ঢাকার বড় বেরাত এলাকার মারুফ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে জাগীর এলাকার একটি পুরোনো কারখানার গোডাউনে অভিযান চালায় সদর থানা পুলিশ।

অভিযানের সময় সেখানে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে নয়জনকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত একজনকে এক বছর এবং আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





স্লিপার বাসে আগুন, নিহত ৯ যাত্রী
স্লিপার বাসে আগুন, নিহত ৯ যাত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৯:০৭



মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৮:৩৯