• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫৩:৫১ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের ২ কর্মচারী গ্রেফতার

২৭ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৩:০৮

বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের ২ কর্মচারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের ২ কর্মচারীকে গ্রেফতার করেছে সিআইডি।

গ্রেফতাররা হলেন- বিজি প্রেসের পোটার মো. মজনু মিয়া (৫৯) ও বাইন্ডার মো. আকরাম হোসেন (৪৭)।

২৭ নভেম্বর বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, বিসিএস প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে সিআইডির একটি দল। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় সিআইডির হাতে কর্মকর্তা গ্রেফতার

গত ৮ জুলাই সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সোয়ানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেফতার করেছিল সিআইডি।

এ ঘটনায় পরবর্তীসময় মামলা হয়। মামলার পর প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে সিআইডি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৭:১৮





রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
২১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:২৮