• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই ভাদ্র ১৪৩৩ রাত ১২:৪৩:৪৪ (02-Sep-2026)
  • - ৩৩° সে:
মধ্যরাতের ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যে বার্তা দিলেন মোদি

মধ্যরাতের ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যে বার্তা দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: চলমান প্রশ্নফাঁস-সংক্রান্ত বিক্ষোভের মধ্যে দায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।২৩ জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে মোদি লেখেন, পরদিনের মন্ত্রিসভা বৈঠকে প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর উদ্বেগ ও কষ্টের বিষয়। গত আড়াই মাসে সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।তিনি বলেন, সরকারের অন্যতম বড় দায়িত্ব ছিল শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হতে না দেওয়া। সে কারণে স্বল্প সময়ের মধ্যে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন করা হয়েছে এবং ফলাফলও প্রকাশ করা হয়েছে।মোদি জানান, শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, আইনি কাঠামোও আরও শক্তিশালী করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের জন্য প্রয়োজনীয় খসড়া প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। এতে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।তার ভাষায়, মন্ত্রিসভার সদস্যদের মতামত যুক্ত করে বিলটির চূড়ান্ত রূপ দেওয়া হবে এবং সংসদের চলতি অধিবেশনের দ্বিতীয় সপ্তাহেই এটি পাসের উদ্যোগ নেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। যারা তাদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’এর আগে বৃহস্পতিবার সকালেও প্রশ্নফাঁস ইস্যুতে প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দেন মোদি এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন।এদিকে প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর আন্দোলন অব্যাহত রয়েছে। একই দাবিতে সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিও চলছে।সূত্র: দ্য হিন্দু