• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৭:৫৫ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

২১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:২৮

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
ইউরেনিয়ামের চালান যাচ্ছে রূপপুরে। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান।

২১ অক্টোবর বুধবার সকাল ১০টা ৩ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

এর আগে ভোর ৪টা ৫৬ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন

১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক

গাড়িবহরের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুরো পথে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।

এর আগে ২০ অক্টোবর মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানিবাহী বিমান। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ১০টার দিকে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্পে পৌঁছেছে।

আরও পড়ুন

২২ অক্টোবর খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের পুনরায় জ্বালানি সংযোজনের জন্য দুটি—সব মিলিয়ে মোট নয়টি চালানে এ জ্বালানি দেশে আনা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা আশা করছেন, সব প্রস্তুতি নির্ধারিত সময়ে সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
২১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:২৮