• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫১:০০ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই

১৫ অক্টোবর ২০২৪ সকাল ১১:৩২:৪০

বড়াইগ্রামে চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

১৪ অক্টোবর সোমবার রাত ১০টার দিকে ভ্যান চালক সমশের আলীকে(৫০) ছুরিকাঘাত করে তার ভ্যান ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

সমশের আলী উপজেলার ভাটুপাড়া ভুবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রতিদিনের মতোই তার ভ্যান নিয়ে রাস্তায় বের হয়েছিলেন।

তবে দুর্বৃত্তরা মাখনপাড়া রাস্তায় ওঁৎ পেতে থেকে তার ওপর আক্রমণ চালায়। তারা সমশেরের পেটে ছুরি মেরে গুরুতরভাবে আহত করে ভ্যানটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত অবস্থায় সমশেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক
অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫০:২২

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩০:৪৫

‘মক্কায় হামলা মহাপাপ’
‘মক্কায় হামলা মহাপাপ’
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭:৫০

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৯:৩৪



হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও এর উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:৫৪

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:১৭