• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:১৩ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক ১

১০ আগস্ট ২০২৪ সকাল ০৯:৩৫:২২

রূপগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদবাজি করতে গেলে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সালফারাস (২৭) কে এলাকাবাসীর সহায়তা আটক করেছে সেনাবাহিনী।

৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফারাসের নেতৃত্বে কয়েকজন উপজেলার টেকনদ্দা এলাকার ব্যবসায়ী জজ মিয়ার বাড়িতে চাঁদাবাজি করতে গেলে স্থানীয় এলাকাবাসী তাদের বাধা দেন। এ সময় তারা স্থানীয়দের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী জজ মিয়া জানান, ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক  উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকারের সমর্থক রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফারাসের নেতৃত্বে আমার অফিসে হামলা চালিয়ে লুটপাট করে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের চাপে লুট করা মালামাল ফেরত দেয় সালফারাস।’

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

তিনি আরও জানান, ‘ওই ঘটনার পর সালফারাস একটি অফিস নির্মাণে জন্য আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। আর দাবিকৃত চাঁদা আদায় করতে একদল সন্ত্রাসী নিয়ে শুক্রবার সন্ধ্যায় আমার বাড়িতে হামলা চালায়। এ সয়ম স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনীকে খবর দিলে ঘটনাস্থল এসে সালফারাসকে আটক করেন তারা।‘

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সেনা কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স জানান, ‘ব্যক্তির দায় সংগঠন নেবে না। যদি সালফারাস দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮