• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:১২:৫৬ (24-May-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে কলা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

৫ জুলাই ২০২৪ দুপুর ১২:২৯:৪৯

রাজাপুরে কলা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে কলা বাগান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৫ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া এলাকার ইউপি চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপু’র বাড়ীর সামনের কলা বাগন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ঝালকাঠি মর্গে পাঠানো হবে।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার সঞ্জীব কুমার পাহলান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ
ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ
২৪ মে ২০২৬ দুপুর ১২:২২:২৬









Follow Us