• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩১:০৯ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় ২৪৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

২ জুলাই ২০২৪ দুপুর ০১:১৪:৩১

আশুলিয়ায় ২৪৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ২৪৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৪)।

২ জুলাই মঙ্গলবার বেলা ১১ টার দিকে র‌্যাব-৪, সিপিসি-২  এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এর আগে, সোমবার বিকেলে আশুলিয়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- কুষ্টিয়ার শাহাব উদ্দিন সরদার (৬৫) এবং তপন সরদার (২৭)।

রাকিব মাহমুদ খান জানান, আটকরা বেশ কিছুদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছ বিক্রি করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭