• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:২৬:০৫ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

২৯ জুন ২০২৪ সকাল ১১:১৬:৪১

মানিকগঞ্জে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর, হরিরামপুর ও সিংগাইর উপজেলায় ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দশ গ্রাম হেরোইন ও একশ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশে এসআই বিল্লাল হোসেন, এসআই আজহারুল ও এসআই মো. আশিকুর রহমানের নেতৃতে একটি টিম অভিযান পরিচালনা করে জেলার সদর থানাধীন বরুন্ডী থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. হাসান মিয়া (২২), হরিরামপুরের ইজদিয়া থেকে দশ গ্রাম হেরোইনসহ মো. রুবেল মোল্লা (৩৬) ও সিংগাইর ইপজেলার ভূমদক্ষিণ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট মো. আলী হাসান (৩১)কে আটক করা হয়েছে।

আটকরা হলেন মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বরুন্ডী এলাকার আওলাদ হোসেন, হরিরামপুর উপজেলার ইজদিয়া এলাকার মো. আওলাদ মোল্লা ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা এলাকার আব্দুল হক গাজীর ছেলে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর, হরিরামপুর ও সিংগাইর থানায় পৃথক তিনটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৪৮

এবার প্রশিক্ষণ নিতে মাঠে নেমেছেন সাধারণ ইরানিরা
এবার প্রশিক্ষণ নিতে মাঠে নেমেছেন সাধারণ ইরানিরা
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:১৭


ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ ঘর পুড়ে ছাই
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৫৮