• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৪২:৪৭ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার

২৬ জুন ২০২৪ সকাল ০৮:৪৩:৩৯

সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার

ইন্দুরকানী (পিরোজপু) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ২৫ বছর পলাতক থাকার পরও শেষ রক্ষা হলো না ৭ বছরের সাজা পাওয়া আসামি ইব্রাহিম খলিলের (৫৪)। তার বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামে।

২৪ জুন সোমবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পেশায় একজন হোমিও চিকিৎসক।

পুলিশ জানায়, সোমবার রাতে ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম ও মনসুরের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে খলিলকে গ্রেফতার করা হয়। পরে তাকে ইন্দুরকানী থানায় নিয়ে আসা হয়। ২৫ জুন মঙ্গলবার খলিলকে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ১৯৯৮ সালে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে মাদক ও চোরকারবারি মামলা করা হয়। পরে ২০০৮ সালে বরিশাল মহানগর দায়রা জজ আদালত সেই মামলায় তাকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে তিনি পলাতক থেকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে চিকিৎসা দিয়ে আসছিলেন। সেখানে তিনি তার পরিবার নিয়ে থাকতেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ২৫ বছর পলাতক থাকা আসামি ইব্রাহিম খলিল ঢাকার কেরানীগঞ্জে হোমিও চিকিৎসক হিসেবে চিকিৎসা দিয়ে আসছিলেন। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯